করোনা বিধি মেনেই এবার বর্ধমান উতসব অনুষ্ঠিত হবে - The News Lion

করোনা বিধি মেনেই এবার বর্ধমান উতসব অনুষ্ঠিত হবে






দি নিউজ লায়ন ;  করোনা বিধি মেনেই এবার বর্ধমান উতসব অনুষ্ঠিত হবে। উৎসব শুরু হবে ২৩ শে জানুয়ারি। এবার উৎসবের থিম “জন্ম কর্ম বর্ধমানে ঠাঁই পেয়েছে সবার মনে।“  বর্ধমান পৌরসভা সূত্রে জনা যায় প্রায় ২ হাজার স্থানীয় শিল্পীরা ছাড়াও কলকাতা থেকে ৬ জন প্রতিষ্ঠিত শিল্পীরা উৎসবে অংশ নেবেন। এছাড়া উৎসবের অঙ্গ হিসাবে ১২ জানুয়ারি থেকে তিন দিনের নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। 


তবে করোনার জন্য এবার স্টলের সংখ্যা কমছে। পৌরসভার নির্বাহী আধিকারিক অমিত গুহ জানিয়েছেন, “মাস্ক ও স্যানেটাইজার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। পৌরসভার তরফ থেকে মাস্ক ও স্যানেটাইজার দেওয়ার ব্যবস্থা করা হবে। নাট্য উৎসবে মোট ১৩ টি দল অংশ গ্রহন করবে। তাছাড়া বর্ধমানের বিভিন্ন ক্ষেত্রকে নিয়ে গবেষনা মূলক একটি বইও প্রকাশিত হবে। 


বর্ধমান উৎসব থেকে যে টাকা আয় কয়েক বছর ধরে হয়েছে তা দিয়ে একটি কমিউনিটি হল তৈরি করা হবে। আপতত উৎসব ময়দানের কাছেই কমিউনিটি হল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার উৎসবের ব্যায় ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা।“ উৎসব চলবে ৩২ শে জানুয়ারি পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.